1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন করে অসুস্থ ১ হাজার ৪৪৮ হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি সংশোধন, বাস্তবায়নে গতি আনতে উদ্যোগ: অর্থমন্ত্রী ২৫০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট সেবা দেবে স্যাম অনলাইন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বােধন করলেন প্রধানমন্ত্রী

২৫০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট সেবা দেবে স্যাম অনলাইন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৩:৫৮ pm

দেশের ইন্টারনেট গ্রাহকদের জন্য উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এখন থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) স্যাম অনলাইন সর্বনিম্ন ৫০০ টাকায় ৩০ এমবিপিএস থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০০ টাকায় ২৫০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা প্রদান করতে পারবে।

সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন ট্যারিফ প্ল্যান চূড়ান্ত করা হয়েছে।

বিটিআরসি জানায়, সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার আলোকে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয় করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিত করার শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

নতুন অনুমোদিত তালিকায় দেখা গেছে, সর্বনিম্ন ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ বিল নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এছাড়া ১০০ এমবিপিএস গতির জন্য ১০০০ টাকা এবং সর্বোচ্চ ২৫০ এমবিপিএস গতির প্যাকেজের জন্য মাসিক ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই সকল সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও হবে ১:৮।

গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা এবং ইন্টারনেটের সুষম বণ্টন নিশ্চিত করতেই এই সমন্বিত মূল্যতালিকা কার্যকর করা হয়েছে বলেও জানিয়েছে বিটিআরসি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ