1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনার চিকিৎসায় বাংলাদেশে তৈরি ‘বেমসিভির ইনজেকশন’ যাবে নেপালে!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ১২:৪৮ am

করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য নেপাল সরকারকে পাঁচ হাজার ভাইল রেমডিসিভির ইনজেকশন (বেমসিভির) যৌথভাবে অনুদান দিয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড (বেক্সিমকো ফার্মা), আইএফআইসি ব্যাংক এবং নেপালের সহায়ক সংস্থা নেপাল বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার নেপাল দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিস্রার কাছে একটি সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে এগুলো হস্তান্তর করা হয়। এসময় বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান এমপি ও আইএফআইসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শাহ এ সারোয়ারসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএফআইসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শাহ এ সারোয়ার বলেন, কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে নেপাল সরকারের লড়াইয়ে আমাদের সহায়তা বাড়াতে পেরে অনেক আনন্দিত। আমরা বিশ্বাস করি, কোভিড-১৯ সংকটের এই সময়ে রেমডিসিভির ইনজেকশন মুমূর্ষু রোগীদের চিকিৎসায় অনেক সাহায্য করবে। বিগত ২৫ বছর ধরে আমরা নেপালের সঙ্গে কাজ করে আসছি। বরাবরের মতো বলতে চাই, কঠিন এই সময়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান এমপি বলেন, ‘কোভিড-১৯ মহামারি মোকাবেলায় আমরা সেরাটা দেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কোভিড-১৯ চিকিত্সায় নিত্যনতুন ও কার্যকরি ওষুধগুলো তৈরিতে আমরা পুরোদমে কাজ করে যাচ্ছি। নেপাল সরকারকে রেমডিসিভির অনুদান এই মহামারিতে বিশ্বজুড়ে রোগীদের যুগোপযোগী চিকিত্সা পোঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির একটি অংশ।’

২০২০ সালের ২১ মে বেক্সিমকো ফার্মা ডিজিডিএ’র জরুরি ব্যবহারের অনুমোদন পেয়ে বিশ্বের প্রথম ফার্মাসিটিক্যালস হিসেবে জেনেরিক রেমডিসিভির চালু করে। এই অ্যান্টিভাইরাল ড্রাগটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গিলিয়েড সায়েন্সেসের উদ্ভাবিত। বেমসিভির ব্র্যান্ড নামে বেক্সিমকো ফার্মা এটা সরবরাহ করছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ