1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি
১৪৮ কলেজে আবেদনই করেনি শিক্ষার্থীরা

একাদশে পছন্দের কলেজ পেল ১২ লাখ ৭৭ হাজার শিক্ষার্থী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ৮:৩১ pm

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম পর্যায়ে পছন্দের কলেজ পেয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী। আবেদন করেও পছন্দের কলেজ পায়নি ৬৪ হাজার ৯৭২ জন। শুধু ঢাকা বোর্ডে আবেদন করেছিল তিন লাখ ৩৯১ জন। তাদের মধ্যে পছন্দের কলেজ পেয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৯৮ জন। আবেদন করেও ঢাকা বোর্ডে কলেজ পায়নি ১২ হাজার ৯৩ জন। আর ১৪৮টি কলেজে কোনো আবেদনই করেনি শিক্ষার্থীরা। মোট ২ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী আবেদন করেও কোনো কলেজ পায়নি।

আজ মঙ্গলবার রাত ৮টায় প্রথম পর্যায়ের ভর্তি আবেদনের ফল প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই ভর্তির ওয়েবসাইট ও ফোন নম্বরের মাধ্যমে ফল জানতে পারছে শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে সাধারণ ৯ শিক্ষা বোর্ড ও মাদরাসা বোর্ডে ভর্তি আবেদন করেছিল ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বলেন, ‘যারা পছন্দের কলেজ পায়নি তাদের চিন্তার কিছু নেই। প্রথম মাইগ্রেশনের ফলে তাদের কেউ কেউ পছন্দের কলেজ পাবে। আর শিক্ষার্থীদের বলবো, তারা যেন পছন্দের সংখ্যা বাড়ায়। তারা যদি ১০টা কলেজ পছন্দ করে, তাহলে কলেজ পেতে কোনো সমস্যা হবে না। আমাদের পর্যাপ্ত আসন রয়েছে। সবাই ভর্তি হতে পারবে।’

জানা যায়, যারা কলেজ পায়নি তাদের ওয়েবসাইটে ঢুকে ফি ছাড়াই পছন্দ বাড়ানোর সুযোগ রয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিতদের নিশ্চায়ন করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত। নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম মাইগ্রেশন ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। তাদের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। এরপর ওইদিন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ