1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৭৬ মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী কতদিন বিদ্যুৎ পাওয়া যাবে রূপপুর থেকে জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে ঢাকা শহরের ঝুঁকি বাড়ছে: স্থানীয় সরকার মন্ত্রী মিডিয়ায় ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : উপদেষ্টা
আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়ালো

বিশ্বে করোনায় মৃত্যু ৬৬ হাজার ছুঁইছুঁই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ৭:৫৯ pm

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে ইতিমধ্যে ১২ লাখ ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ৬৫ হাজারেরও বেশি মানুষের।

এ দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত গোট বিশ্বে মৃত্যুসংখ্যা গিয়ে ঠেকেছে ১২ লক্ষ ১৮ হাজার ৪৭৪-এ। প্রাণ হারিয়েছেন ৬৫ হাজার ৮৮৪ জন। এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে তারা। ইতিমধ্যেই আমেরিকায় আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে আট হাজার মানুষের। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে ১৪৮০ জনের মৃত্যু হয়েছে মার্কিন মুলুকে। যা এক দিনে সর্বোচ্চ। আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে নাগরিকদের শনিবারই সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে স্পেন। সে দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। তার পরেই রয়েছে ইটালি (১ লক্ষ ২৪ হাজার ৬৩২ জন), জার্মানি (৯৬ হাজার ১০৮), ফ্রান্স (৯০ হাজার ৮৫৩) এবং চিন (৮২ হাজার ৬০২)।

মৃত্যুর নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইটালিতে। সেখানে মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। স্পেনেও হু হু করে মৃত্যু বাড়ছে। সেখানে ১২ হাজার ৪১৮ জনের মৃত্যু হয়েছে। তার পরেই রয়েছে ফ্রান্স। সে দেশে মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার। বিশ্ব জুড়ে করোনার এই তাণ্ডবের মধ্যেই অবশ্য আশার আলো দেখা যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় আড়াই লক্ষ মানুষ করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন। সূত্র: আনন্দবাজার।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ