নোবেল পুরস্কার বিজয়ীদের গত বছরের তুলনায় এ বছর ১০ লাখ ক্রৌন বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়া হবে বলে জানিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন। এর ফলে
করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে দেশের সব হোটেল বার, রেস্টুরেন্ট বার, ক্লাব বার বন্ধের নির্দেশনা দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবশেষে দীর্ঘ ছয় মাস পর বারগুলো তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি পেলো।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার বেশ কয়েকটি এলাকায় তিন ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯৭ রানে হারিয়ে আইপিএল ২০২০-র প্রথম জয় তুলে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে অধিনায়ক হিসেবে এটাই লোকেশ রাহুলের প্রথম জয়। ম্যাচে এদিন ১৩২ রানের বিধ্বংসী ইনিংসও খেলেন
সৌদি আরবগামী ফ্লাইটের টিকিটের জন্য আন্দোলনকারীদের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানানো ব্যক্তিকে নিজের সাবেক কর্মী বলে স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।
যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে গার্ডার বসানো শুরু হচ্ছে। নগরের লালখানবাজার থেকে বিমানবন্দরমুখী প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের
আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য সফরকারী বাংলাদেশ দল, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের দুইবার করোনা পরীক্ষার গাইডলাইন দিয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেই গাইডলাইন অনুযায়ী ২২ সেপ্টেম্বর প্রথম দফায় কোভিড-১৯ টেস্ট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পরে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, ইরানের ইসলামি বিপ্লব আমেরিকার ওপর ঐতিহাসিক আঘাত হেনেছে। এই বিপ্লবের কারণে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্তি পেয়েছে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মঙ্গাপীড়িত উত্তর জনপদ আর অবহেলিত নয়। প্রতিটি কাজে গতিশীলতা এসেছে। সবকিছু সম্ভব হয়েছে ডিজিটাল অবকাঠামো উন্নয়নের কারণে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে নিমজ্জিত বাংলাদেশের নদী ভাঙন রোধ ও নদী শাসনে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনার সরকার। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা
জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বাংলাদেশ নীতি’র সমালোচনা করলেন। গতকাল সকালে এক টুইট বার্তায় রাহুল বলেন, ‘বন্ধুবিহীন হয়ে প্রতিবেশে বাস করা অত্যন্ত বিপজ্জনক। কংগ্রেস
দেশের অধিকাংশ এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম
পাকিস্তানের নিবর্তনমূলক ব্লাসফেমি আইন বাতিল চেয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। গুলশান-২ নম্বর গোলচত্বরে এক সমাবেশ শেষে বুধবার দুপুরে পাকিস্তান হাইকমিশনে এ স্মারকলিপি পৌঁছে দেন সংগঠনটির
পটুয়খালীর গলাচিপা বণিক সমতির আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ ঈসা (৭৫) আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বরিশাল শের-ই-বাংলা
হৃদরোগে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি এবং আধুনিক ওয়ানডে ক্রিকেটের অন্যতম রূপকার ডিন জোন্স মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। বৃহস্পতিবার বিকেলে ভারতের মুম্বাইয়ে মারা যান তিনি। এরপরই শোকের
পঞ্চগড়ের আটোয়ারীতে মায়ের সাথে অভিমান করে রুনা আকতার (১৩) নামের এক মাদরাসাছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার তোড়িয়া ইউনিয়নের মধ্য কাটালী গ্রামে এ ঘটনাট ঘটে।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতে চলমান ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে। কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে বৃহসস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায়