1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৬ মাস পর আবাসিক হোটেল-বার খুলছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ২:৩০ am

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে দেশের সব হোটেল বার, রেস্টুরেন্ট বার, ক্লাব বার বন্ধের নির্দেশনা দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবশেষে দীর্ঘ ছয় মাস পর বারগুলো তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি পেলো।

তবে, নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র আবাসিক হোটেলের বারগুলো স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিমুর রশিদ স্বাক্ষরিত জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

জারি করা আদেশে উল্লেখ করা হয়, কোভিড প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১ মার্চের সংখ্যক স্মারকে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে হোটেল বার/রেস্টুরেন্ট বার/ক্লাব বারসমূহ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন শুধুমাত্র আবাসিক হোটেল বারসমূহের (যেসব হোটেলে আবাসন ব্যবস্থা রয়েছে) কার্যক্রম চালু করার অনুমতি দেওয়া হলো।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ