1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে উড়িয়ে পাঞ্জাবের প্রথম জয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ২:১৬ am

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯৭ রানে হারিয়ে আইপিএল ২০২০-র প্রথম জয় তুলে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে অধিনায়ক হিসেবে এটাই লোকেশ রাহুলের প্রথম জয়। ম্যাচে এদিন ১৩২ রানের বিধ্বংসী ইনিংসও খেলেন তিনি।

প্রথমে ব্যাট করে রাহুলের সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে পাঞ্জাব। রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই চাপের মুখে পড়ে আরসিবি ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান দেবদূত পড়িক্কাল এদিন ১ রান করে আউট হন। তিন নম্বর বিরাট জোস ফিলিপেকে ব্যাটিং করতে পাঠান। টপ অর্ডারে সুযোগ পেলেও এদিন ০ রানে সাজঘরে ফেরেন। বিরাট কোহলি চারে নেমে ১ রানে আউট হন। এবিডি ২৮ ও আরসিবির হয়ে ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ ৩০ রান হাঁকিয়েছেন।

পাঞ্জাবের বোলারদের মধ্যে সেলডেন কোটরেল ৩ ওভারে ১৭ রান খরচে ২টি উইকেট নিয়েছেন। শামি ৩ ওভরে ১৪ রান খরচে ১টি উইকেট নেন। পাঞ্জাবের স্পিনাররা এদিন খেল দেখালেন। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রবি বিষ্ণুই এদিন ৪ ওভারে ৩২ রান খরচে ৩টি উইকেট নেন। দলের অন্য স্পিনার মুরগান অশ্বিনও ৩টি উইকেট পান।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ