1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ১০:০৪ am

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় রেললাইনের ওপর ঘুমিয়ে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন।রোববার ভোর ৪টার দিকে উপজেলার স্বল্পদশাল গ্রামে ব্র্যাক কার্যালয়ের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার স্বল্পদশাল গ্রামের আবদুল হেকিমের ছেলে স্বপন (১৭) ও রিপন (১৬) এবং বডু মিয়ার ছেলে মুখলেছ। বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে মাছ শিকারের পর তিনজন উপজেলার স্বল্পদশাল গ্রামে ব্র্যাক কার্যালয়ের সামনে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। রোববার ভোর ৪টার দিকে ঢাকাগামী ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনটি ওই লাইনে এলে ঘুমন্ত তিনজন কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ