1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

রাখাইনে পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ৫:৪১ pm

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের একটি থানার পুলিশ প্রধানকে নিজ স্টেশনের সামনে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। তার নাম তুন নাইং উ। তিনি দেশটির রাখাইন রাজ্যের কিউকতাউ টাউনশিপ থানার পুলিশ প্রধান ছিলেন।

মিয়ানমার টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার সন্ধ্যায় অজ্ঞাত বন্দুকধারীরা এই দুর্ঘটনা ঘটায়। দেশটির পুলিশ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, কিউকতাউ টাউনশিপ থানার পুলিশ প্রধান তুন নাইং উ স্টেশনের কাছে অবস্থিত একটি শপিং মল থেকে কেনাকাটা করতে যান। পরে তিনি পুলিশ স্টেশনে ফেরার পথে অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় তার সঙ্গে আরও একজন পুলিশ কর্মকর্তা ছিলেন।
তবে, তিনি কাউকে আটক করতে পারেনি। হামলাকারীরা দু’টি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এই হামলায় চারজন অংশ নেন বলে জানান তিনি।

এদিকে, দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা, সন্ত্রাসবাদী গ্রুপ আরাকান আর্মি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশ সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় ঘটনাটির তদন্ত করছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ