1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

সৈয়দপুর পৌরসভায় ১৩৮ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ৭:১১ pm

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী : নীলফামারীর প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভার নবম পরিষদের শেষ বাজেট পেশ করা হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় পৌরসভার অধিবেশন কক্ষে ১৩৮ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৩৭৯ টাকার বাজেট করা হয়। পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার তার জীবনের ১৫ তম বাজেট পেশ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ মোঃ জিয়াউল হক, প্যানেল মেয়র-২ শাহিন আখতার শাহিনসহ কাউন্সিলরবৃন্ধ। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাধারণ সম্পাদক এম এ করিম মিস্টার, সাপ্তাহিক নীলফামারী চিত্র সম্পাদক হাজী মোকসেদুল আলম, কামারপুকুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পৌরসবার ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী প্রকৌশলী মোঃ আইয়ুব আলীসহ পৌর কর্মকর্তা কর্মচারীরা।

বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২২ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ২৭৬ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ ৩১১১ টাকা। উন্নয়ন খাতে আয় ১১৩ কোটি ০৯ লাখ ৭০ হাজার ২৬৮ টাকা। যা সম্পূর্ণভাবে বিভিন্ন উন্নয়ন কল্পে ব্যয় করা হবে বলে জানান পৌর মেয়র। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো আধুনিক পৌর সুপার মার্কেট নির্মাণ, সুইপার কলোনী ও শিশু পার্ক, স্টাফ কোয়ার্টার, অফিস ভবন, ব্যাকবোন ড্রেন নির্মাণ। এগুলো চলমান রয়েছে। সে সাথে পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ। যা প্রায় ৯০ শতাংশ ইতোমধ্যেই সম্পূর্ন হয়েছে। প্রায় ২২ টি বৃহৎ প্রকল্প ২০২০-২০২১ অর্থ বছরে বাস্তবায়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাজেট অনুষ্ঠানটি ক্যাবল টিভি নেটওয়ার্কে সরাসরি প্রচার করা হয়। বাজেট পেশ শেষে মোবাইল ফোনে পৌরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র। এরপর ২০১৯ সলের পৌরবৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত উত্তীর্ণ ৯০ মেধাবীর মধ্যে সরকারি প্রাথমিক, কিন্ডারগার্টেন ও জুনিয়র বিভাগে প্রথমস্থান অধিকারী ৩ শিক্ষার্থী ও তার বাবা-মা কে পুরস্কৃত করা হয়। তাদের হাতে ১০ হাজার করে টাকার চেক তুলে দেন তিনি।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ