
জয়নাল আবেদীন হিরো, নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে ক্যাম্পবাসীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট বুধবার সকালে সৈয়দপুর ইকু হেরিটেজ এন্ড রিসোর্স সেন্টারে ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী,সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন বাদল আলহাজ্ব জোবায়ের হোসেন,পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু।
এছাড়া আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জোবায়দুর রহমান শাহিন,হাতিখানা ক্যাম্পের সা: সম্পাদক মোলায়েম ,সানজিদা, আইএসডিসিএম, ইউএনডিপি,হিট রংপুর, এফওএস,রবাটহেলকার এর এনজিও প্রতিনিধিগন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এ্যাড: খালিদ হোসেন। আল ফালা বাংলাদেশ আই আর আই এর অথায়নে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ক্যাম্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। সেই সাথে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এ নিয়ে ও আলোচনা হয়। সমস্যাগুলো সমাধান হলে ক্যাম্পবাসীর জীবন মানের উন্নয়ন ঘটবে বলে জানান ক্যাম্পের প্রতিনিধিরা।
ভিন্নবার্তা/এসআর