1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

একদিনে করোনায় মৃত্যু ২৭, আক্রান্ত ২৮৫১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ ৩:০৭ pm

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট ৩ হাজার ৩৩৩ জন মারা গেছেন।

এই সময়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫১ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।

শুক্রবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।

তিনি জানান, এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ২৭ জনের। মোট মৃত্যু ৩ হাজার ৩৩৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬০ জন কোভিড রোগ থেকে সেরে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ