1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকার ১৮০ স্পটে করোনা রোগী আছে ১৯ হাজার!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০ ১১:৪৬ pm

রাজধানী ঢাকার মেট্রোপলিটন এলাকার ৮টি বিভাগের ৪৬টি থানার ১৮০টি স্পটে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ৬ জুন পর্যন্ত এসব এলাকায় সর্বমোট ১৯ হাজার ১০০ জন রোগী শনাক্ত হয়েছে। রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শীর্ষ তালিকায় রয়েছে মতিঝিল ও লালবাগ। সবচাইতে কম উত্তরায়।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতোমধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১৮০টি স্পটের ১ হাজার ৩০টি এলাকার ১ হাজার ৭৫৪টি বাড়ি লকডাউন করে দিয়েছে। আক্রান্ত স্পট ও এলাকার ওপর ভিত্তি করে রেড জোন চিহ্নিত করা হয়েছে।

এই চিহ্নিত তালিকা অনুযায়ী রোববার থেকে এলাকাভিত্তিক পূর্ণাঙ্গ লকডাউন করা হতে পারে। দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুরুর দিকে সংক্রমিত রোগী ও এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা স্বল্পসংখ্যক থাকলেও ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকে। সম্প্রতি আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে ৮ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট তিন লাখ ৮৪ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষায় ৬৩ হাজার ২৬ জন রোগী সনাক্ত ও মে‌াট ৮৪৬ জ‌নের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের তালিকার শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা তথা ঢাকা বিভাগ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ৬ জুন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকার আটটি বিভাগের মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩ হাজার ১৪০ জন রোগী রয়েছে মতিঝিলে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ৯৭ জন রয়েছে লালবাগে।

এছাড়া মিরপুরে ২ হাজার ৯১৫ জন, রমনায় ২ হাজার ৬৮৮ জন, ওয়ারীতে ২ হাজার ৪৯৪ জন, তেজগাঁওয়ে ২ হাজার ২২৬ জন, গুলশানে ১ হাজার ৫২৫ জন ও উত্তরায় ১ হাজার ১৫ জন আক্রান্ত রোগী রয়েছেন।

এরপর যেসব এলাকায় সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে সেসব এলাকা হলো: মহাখালী (৪৫০), যাত্রাবাড়ী (৪১১), কাকরাইল (৩৯৩), মোহাম্মদপুর (৩৮৯), মুগদা (৩৭৬), রাজারবাগ (৩৪৬), ধানমন্ডি (২৯৪), মগবাজার (২৬৫), লালবাগ (২৭৯), উত্তরখান (২৬০), উত্তরা বেড়িবাঁধ (২৫২), বাবুবাজার (২৩৯), তেজগাঁও (২৩৭)।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ