1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে BTSB’র আহ্বান: সবার জন্য সমতাভিত্তিক চিকিৎসা নিশ্চিতের তাগিদ আবাসন খাতকে আরো এগিয়ে নিতে চান জাগরণ প্যানেলের আলী হোসেন জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য, নিয়োগে আসছে বড় পরিবর্তন নেত্রকোনায় অবৈধভাবে ডিজেল মজুদ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আরেক সাইক্লোন ধেয়ে আসছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০ ১১:৪৩ pm

দশ দিন আগে আম্ফানের তাণ্ডবে লন্ডভন্ড বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ-ওড়িশা রাজ্যের ক্ষতচিহ্ন এখনো শুকায়নি। এরমধ্যে শোনা যাচ্ছে আরেক ঘূর্ণিঝড়ের খবর। তবে এবার বঙ্গোপসাগর নয় উৎপত্তি আরব সাগরে। তাইতো ভারতের আবহাওয়া দফতর গুজরাট ও মহারাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে।

ভারতের পশ্চিমাঞ্চলীয় দুই রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রকে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়ে রোববার ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। আরব সাগরে এটি এখন শক্তিশালী হচ্ছে।

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের কাছ থেকে সতর্কবার্তা পেলে সম্প্রতি পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আম্ফানের তাণ্ডবের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ওই দুই রাজ্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। ইতোমধ্যে রাজ্য দুটির মৎস্যজীবীদের ৫ জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

দফতরের সাইক্লোন বিভাগের প্রধান সুনীতা দেবী জানিয়েছেন, আরব সাগর এলাকায় দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য অঞ্চলে একটি ঝড়ের সূত্রপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে। এরপর আরও ২৪ ঘণ্টার মধ্যে তা ‘সাইক্লোনিক স্টর্ম’ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, ‘নিম্নচাপে পরিণত হওয়ার পর উত্তরের দিকে এগিয়ে যেতে পারে ঘূর্ণিঝড়টি। আগামী ৩ জুন তা আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলে।’ ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলীয় এলাকায় ২ থেকে ৪ জুন, উত্তর উপকূলে ২ থেকে ৩ জুন এবং গুজরাট, দমন-দিউ, দাদরা ও নগর হাভেলিতে ৩ থেকে ৫ জুন ভারী থেকে অতিভারী বর্ষণ হবে। এর ফলে সমুদ্র উত্তাল হতে পারে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ