1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে চতুর্থ দফায় পুশইন, সীমান্তে বিজিবির কড়া নজরদারি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬ ৮:৪০ pm

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম):কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবারও পুশইনের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার গয়টাপাড়া সীমান্তের ১০৬০/১-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে বলে জানা গেছে।

পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ১ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থানরত এসব ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, ভারতীয় সীমান্তের ঝালোরচর বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকা দিয়ে তাদের সেখানে এনে রেখে যাওয়া হয়।

ভোরে পুশইনের খবর পেয়ে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিজিবি সদস্যরা সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেন।

ঘটনার পর সকাল ১০টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক চললেও কোনো সমঝোতা হয়নি। পরে বিএসএফ ওই ৬ জনকে সীমান্ত এলাকায় রেখেই চলে যায়। অন্যদিকে, বিজিবিও তাদের গ্রহণ না করে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে।

এ বিষয়ে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার শফিকুল ইসলাম বলেন, “আমরা তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে গ্রহণ করতে অসম্মতি জানিয়েছি। এরপর বিএসএফ তাদের সীমান্তে রেখে চলে যায়। দেশের সীমান্ত সুরক্ষায় আমরা সর্বদা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছি। যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

এদিকে, রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের ১০৬৬ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়েও আরও ৩ জনকে বাংলাদেশে নামিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিজিবি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে রৌমারী সীমান্তে একাধিক পুশইনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিজিবি ও স্থানীয় প্রশাসন সীমান্ত নিরাপত্তা জোরদারে তৎপর রয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ