1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার’ বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পেলের পরই মোরা, ভাঙলেন ৯৬ বছরের পুরোনো রেকর্ড সারাদেশে ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু, পাঁচদিন বৃষ্টির আভাস অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: অর্থ আসবে কোথা থেকে, খরচ হবে কোথায়? দোকান ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার নতুন

সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পেলের পরই মোরা, ভাঙলেন ৯৬ বছরের পুরোনো রেকর্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৮:৩৯ am

মাঠে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। তাতেই জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে মেক্সিকোর হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন গিলবার্তো মোরা।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে আলভারো ফিদালগোর বদলি হিসেবে মাঠে নামেন মোরা। ১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপ অভিষেক হয় তার। এর মধ্য দিয়ে প্রায় এক শতাব্দী পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন এই তরুণ মিডফিল্ডার।

মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ডটি এতদিন ছিল মানুয়েল রোসাসের দখলে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মাঠে নেমেছিলেন তিনি। টানা ৯৬ বছর সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল।

শুধু মেক্সিকো নয়, বিশ্বকাপের ইতিহাসেও অন্যতম কনিষ্ঠ ফুটবলার এখন মোরা। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে খেলা ফুটবলারদের তালিকায় তিনি আছেন ষষ্ঠ স্থানে। তার ঠিক ওপরে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যার বিশ্বকাপ অভিষেক হয়েছিল ১৯৫৮ সালে ১৭ বছর ২৩৫ দিন বয়সে—মোরার চেয়ে মাত্র পাঁচ দিন কম বয়সে।

বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। ১৯৮২ সালের বিশ্বকাপে ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমে তিনি এই রেকর্ড গড়েন। তালিকার পরের স্থানগুলোতে আছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (১৭ বছর ১০১ দিন) এবং ক্যামেরুনের সালোমন ওলেম্বে (১৭ বছর ১৮৫ দিন)।

অবশ্য বয়সভিত্তিক রেকর্ড গড়া মোরার জন্য নতুন কিছু নয়। গত বছর ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে তিনি মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার কীর্তিও গড়েছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ