1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে : প্রতিমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ২:২৪ pm

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আসন্ন বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পরই জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিরলস কাজ করছে ওয়াসা। এরইমধ্যে হাতিরঝিল লেকে পরিষ্কারের কাজ চলছে। তবে সময় লাগবে। কারণ সুয়ারেজ লাইন রয়েছে। এসব লাইন দাশেরকান্দি নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। এছাড়া দূষণ রোধে ছয় মাসের মধ্যে সোসাইটিগুলোকে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিটিপি) করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মীর শাহে আলম বলেন, ঈদের পরদিন থেকে ঢাকা শহরের কোথায় কী অবস্থা তা নিজে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রটোকল ছাড়া, গাড়ি চালিয়ে চার ঘণ্টা ঘুরে দেখেছেন তিনি। কাজের গাফিলতি দেখলে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। এরইমধ্যে দায়িত্ব অবহেলায় দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটিতে জনপ্রতিনিধি না থাকায় দেখভাল করার লোকের অভাব রয়েছে। আগে যারা প্রশাসক ছিলেন তারা রুটিন ওয়ার্ক করছেন। এখন কাজের গতি কিছুটা বেড়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে।

যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ড্রেনে সরাসরি ময়লা ফেললে তা লেকে আসে। ফলে প্রতিনিয়ত লেক পরিষ্কার করলেও সেটি আবার আগের রূপে ফিরে যাচ্ছে। এজন্য আমরা সবার সহযোগিতা চাই। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে আমাদের দেওয়া নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। তবে আমাদের পরিষ্কারের কাজ চলমান রয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ