1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের বাড়িতে এমপি আনোয়ার পাশে থাকার প্রতিশুতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬ ২:৫৭ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা সদরের চল্লিশা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে মা-দুই মেয়েসহ তিনজন ও অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেন।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা প্রবণ ওই স্থানে স্পিডব্রেকার ও গোলচত্বর নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ মর্মান্তিক দূর্ঘটনার পর দূর্ঘটনা কবলিত এলাকা এবং নিহত ও আহতদের পরিবারের খোঁজখবর নিতে তাদের গ্রামের বাড়িতে যান নেত্রকোণা-বারহাট্টা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

এসময় তিনি নিহত ও আহতদের আর্থিক সহায়তা এবং স্বজনদের সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতার কামনা করেন। এছাড়াও তিনি নিহত এবং আহত পরিবারের পাশে থাকার প্রতিশুতি ব্যক্ত করেন।

এ সময় এমপি আনোয়ারুল হক বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। একটি পরিবারের মা ও দুই মেয়েকে একসঙ্গে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই, আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এছাড়াও তিনি বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ