1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ঢাবিতে বজ্রপাতে দুই শিক্ষার্থী আহত, ঢামেকে ভর্তি আসন্ন বাজেটে তামাকপণ্যের মূল্য বৃদ্ধি ও কার্যকর করারোপের দাবিতে মানববন্ধন সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১,৫৬৪ শিশু হাসপাতালে, মৃত্যু ৮ পুলিশের ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ: সংসদে রেলপথ মন্ত্রী নতুন ১১ ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগ এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৮:০৫ pm

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গাইবান্ধা জেলায়, যেখানে একই এলাকায় একসঙ্গে চারজনের মৃত্যু হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, বগুড়ায়ে একজন, নাটোরের সিংড়ায় একজন ও পঞ্চগড়ে একজন মারা গেছেন।

জানা গেছে, নাটোর জেলার সিংড়ায় ধান কাটার সময় বজ্রপাতে একজন নিহত হন। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় চারজনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে দুইজন মারা গেছেন।

এছাড়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় রান্নার সময় বজ্রপাতে মর্জিনা নামে এক গৃহবধূর মৃত্যু হয়। বগুড়া জেলার গাবতলীর সোনারাই এলাকায় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। অন্যান্য জেলাতেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধায় বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় একটি গরুও মারা যায়।

অন্যদিকে, গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুম শহর এলাকায় গোসল করার সময় বজ্রপাতে আহত একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ফুলছড়ি উপজেলার বুলবুলির চর এলাকায় বজ্রপাতে আহত আরও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ