
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় নদী ও খাল খননে কোন খাল খননে দখলদারিত্ব থাকবে না বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক।
নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে খালখনন কর্মসূচির আওতায় ভর বিল হতে কাটাখালী বাজার হয়ে শিবনগর বুড়িঝুড়ি আতকাপাড়া হয়ে আনছা বিল পর্যন্ত ৭ কিঃ মিঃ খাল পুনঃখননের কাজের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন স্থানে নদী-খাল দখল করে মাছের ঘের ও স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে সাংবাধিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,নদী ও খাল এরিয়াতে সরকারি জমি যা আছে কারো দখলে থাকলে আইনগত কোন জটিলতা থাকলে জেলা প্রশাসনের মাধ্যমে তা শেষ করে জমি উদ্ধার করা করা হবে এতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।
এর আগে নেত্রকোনায় খাল পুনঃখননের কাজের শুভ উদ্ধোধন করেন নেত্রকোনা-১(দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল।
২৫ এপ্রিল শনিবার দুপুরে সদর উপজেলার শিবনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হক।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সঞ্চানলায় এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নুরুজ্জামান নুরু,পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতাকর্মীরা।