1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

খাবার নিয়ে বিরোধ, ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল মায়ের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৮:১৭ pm

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত নারী রুকসি ওরফে আবুনি (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, খাবার নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে শ্যামল ক্ষিপ্ত হয়ে মায়ের ওপর শাবল দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন রুকসি। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর স্থানীয় লোকজন শ্যামলকে আটক করে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ