1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

যুদ্ধ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর ওমরা সফর স্থগিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৭:২৫ pm

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পবিত্র ওমরায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের পরপরই সপরিবারে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার ওমরায় যাওয়ার পরিকল্পনা ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই সফর বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানানো হয়, ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত ক্রমে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্চের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে উত্তেজনার সূত্রপাত হয়। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও লেবাননসহ বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় ইরান। ফলে পুরো অঞ্চলজুড়ে অস্থিরতা বিরাজ করছে।

এদিকে, সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন বাংলাদেশি নিহত এবং আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রেক্ষাপটেই নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত ওমরা সফর স্থগিত করা হয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগেও ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরার আগে তারেক রহমানের ওমরায় যাওয়ার বিষয়টি আলোচনায় ছিল। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তখনও সফরটি বাস্তবায়িত হয়নি। পরে তিনি লন্ডন থেকে সরাসরি ঢাকায় ফিরে আসেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ