1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নরওয়ের রাষ্ট্রদূত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৯:২১ pm

বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ঢাকাস্থ নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত কার্যালয়ে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও অনুষ্ঠিত বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত হাকন গুলব্রান্ডসেন আমিরে জামায়াতের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মতবিনিময় হয়।

আমিরে জামায়াত বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে অপরিহার্য। তিনি নির্বাচন ব্যবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা ও কারিগরি সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের টেকসই গণতন্ত্র, মানবাধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা করেন। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা খাতে নতুন সহযোগিতার সুযোগ নিয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ