1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিদেশি পর্যবেক্ষকদের ভিসা প্রদানে আন্তমন্ত্রণালয় বৈঠক ১৭ ডিসেম্বর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ১:০০ am

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা ক্লিয়ারেন্স ও অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক আগামী রোববার (১৭ ডিসেম্বর)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সংশ্লিষ্টদের ভিসা ও অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদফতর, এনএসআই ও ডিজিএফআই এর প্রতিনিধিদের সমন্বয়ে আগামী ১৭ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এতে সভাপতিত্ব করবেন। এতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয় এমন একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলেছে ইসি।

আগামী ৭ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক অংশগ্রহণের আবেদন জানিয়েছে আর ১১৭ জনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ