1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

সৈয়দপুরে চার প্রতিষ্ঠানের ১৬ হাজার টাকা জরিমানা

জয়নাল আবেদীন হিরো,
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ১২:০৭ pm

নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন দোকানে তদারকি অভিযান পরিচালনা করছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালন করা হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধে চারটি দোকানে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা দপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডস্থ আব্বাস ভ্যারাইটিজ দোকানে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে ডিমের ক্রয়মূল্য রশিদ ও বিক্রয়মূল্য তালিকা না রাখায় ৮ হাজার, পাইকারি ফল আড়তের আমান ফল ভান্ডারে তরমুজের ক্রয়মূল্য রশিদ না রাখায় ২ হাজার, রেলওয়ে গেটবাজারে মাহমুদ হোটেলে বাসী খাবার বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশের খাবার তৈরির দায়ে ৫ হাজার এবং মূল্যতালিকা না রাখায় সাহেব মাংসের দোকানে ১ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওইদিন মাইকিং করে ব্যাবসায়ীদের বেশি মুল্যে পণ্য বিক্রি না করতে ও এর জন্য মূল্য তালিকা প্রদর্শনের জন্য সতর্ক করা হয়।

ভোক্তা অধিকারের সংরক্ষন অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ