1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আখাউড়া চেকপোস্টে ভারতগামীদের ঢল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ৭:৩৬ pm

টানা তিনদিনের ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী যাত্রীদের ঢল নেমেছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত এপার-ওপারের প্রায় প্রায় সাত শতাধিক পাসপোর্টধারী যাত্রী পারাপার হয়েছেন। এর মধ্যে, বাংলাদেশ থেকে ৩৮৬ জন যাত্রী ভারত গমন করেছেন।

ইমিগ্রেশন কর্মকর্তারা বলছেন, দিন শেষে এই সংখ্যা দ্বিগুণ হবে। তিনদিনের টানা ছুটির কারণে যাত্রীর সংখ্যা অনেক বেড়ে গেছে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ যাত্রী চিকিৎসার পাশাপাশি ভ্রমণ করতে ভারতে গমন করছেন। তবে অনেকে ব্যবসাসহ জরুরি কাজের কথাও বলেছেন।

আখাউড়া সড়ক বাজারের ব্যবসায়ী অশিষ বিশ্বাস জানান, চিকিৎসার জন্য ছোট বোন জামাইকে সঙ্গে নিয়ে আগরতলায় যাচ্ছেন। সকালে ইমিগ্রেশন ভবনে এসে দেখেন যাত্রীদের দীর্ঘ লাইন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর সুযোগ আসে।

মৌলভীবাজারের আজমল হোসেন নামের আরেক যাত্রী জানান, বড় ভাইয়ের চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। সকালে শতাধিক যাত্রীর সঙ্গে লাইনে দাঁড়ান। তবে ইমিগ্রেশন কর্মকর্তাদের আন্তরিকতায় সহজে কাজ সম্পন্ন হয়েছে।

বন্দরের আমদানি-রপ্তানিকারক কাউসার ভূঁইয়া বলেন, ‘শুক্র-শনিবার সাপ্তাহিক বন্ধ, রোববার বড়দিনের ছুটি। টানা তিনদিন ছুটি পাওয়ায় পর্যটকরা ভারতে ছুটছেন। সূর্য উঠার আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন শতাধিক যাত্রী। দুপুরের পর সেই লাইন আরও দীর্ঘ হয়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী ইনচার্জ দেওয়ান মুরশেদুল হক বলেন, ‘অন্য যে কোনও দিনের তুলনায় ছুটিতে ভিড় একটু বেশি থাকে। তবে খুব কম সময়ে যাত্রীদের সেবা দেওয়া হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ