1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পদ্মা সেতু এলাকায় দুই কিলোমিটার যানজট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ১২:৪৪ pm

পদ্মা সেতুর মুন্সীগঞ্জ প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে। সেতুর টোল প্লাজা থেকে দুই কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ করা গেছে।

শুক্রবার বেলা ১১টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

তিনি বলেন, শুক্রবার পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়ে। তবে টানা তিন দিনের ছুটির কারণে সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। সেতুর টোল প্লাজা থেকে দুই কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির চাপ রয়েছে। তবে যানবাহনের চাপের কারণে টোল প্লাজায় টোল আদায়ে কোনো সমস্যা হচ্ছে না।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ