1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২ ৯:৪৭ am

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোর রাতে মহাসড়কে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চারজন প্রাণ হারিয়েছেন। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

এদের মধ্যে আশঙ্কাজনক একজন মারা গিয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন। তবে তাতক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। যানজটে আটকা পড়ে কর্মস্থল যাওয়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল জানান, তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ