1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনা: বিশ্বজুড়ে কমেছে দৈনিক সংক্রমণ-মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২ ১:৩৫ pm

করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বজুড়ে খানিকটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে শনিবার। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় দৈনিক সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার্সের চার্ট বিশ্লেষণ করে জানা গেছে এ তথ্য।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, শনিবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৮৭৫ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে ৮৮৫ জনের। এছাড়া এ দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ১১ হাজার ১১৬ জন।

আগের দিন শুক্রবার বিশ্বে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭ লাখ ৯১ হাজার ৬৩ জন এবং এই রোগে মৃতের সংখ্যা ছিল ১ হাজার ৪৬৩ জন। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৪ লাখ ৮৭ হাজার ২০৬ জন।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬ কোটি ৩৩ লাখ ১ হাজার ৭৬৮ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ৭২ হাজার ৪৯৪ জনের।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ