
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করছে জাপান। একই সঙ্গে দেশটির আশা, গত সংসদ নির্বাচনের চেয়ে (একাদশ জাতীয় সংসদ নির্বাচন) এটি (দ্বাদশ) ভালো হবে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
ভিন্নবার্তা/এমএসআই