1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এক গুদামে মিলল ২০ হাজার লিটার ভোজ্যতেল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২ ১১:১০ pm

রাজশাহীর বাগমারার তাহেরপুর বাজারের একটি গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের একটি দল সোমবার রাত ৮টার দিকে তাহেরপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাজারপাড়া গোডাউন মোড়ে এ অভিযান চালায়।

অভিযানে গুদামের মালিক শহিদুল ইসলাম স্বপনকে (৪০) আটক করা হয়েছে। তার বাড়ি বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের চৌখালী গ্রামে। বাবার নাম ইসমাইল হোসেন।

তেল উদ্ধারের এ অভিযানে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারের আলম ও বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ অংশ নেন।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারের আলম জানান, গুদামে ১০০ ব্যারেল তেল পাওয়া গেছে। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল আছে। মোট তেলের পরিমাণ ২০ হাজার ৪০০ লিটার। এর মধ্যে কিছু সরিষার তেল আছে। বাকিগুলো সয়াবিন তেল।

অসৎ উদ্দেশ্যে তেল মজুত করে রাখায় গুদামের মালিক শহিদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বাগমারা থানায় একটি মামলা করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা ইফতেখারের আলম।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ