1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিউ মার্কেটে সংঘাত ছড়িয়ে দিতে তৃতীয় পক্ষের ইন্ধন ছিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ১০:৩২ pm

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘাত ছড়িয়ে দিতে তৃতীয় পক্ষের ইন্ধন ছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেছেন, এ ঘটনায় দুজন তরুণ নিহত হয়েছেন, এটা সবচেয়ে দুঃখজনক। নিউমার্কেটের যে দোকান থেকে সংঘাতের সূত্রপাত হয়েছে, আমরা তাঁদের রাজনৈতিক পরিচয় জেনেছি। সুতরাং কোনো অবস্থায় এদের ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে বলা হয়েছে বা অন্যদের বিষয়ে বলা হয়েছে দায়িত্ব পালন ঠিকমতো করা হয়নি। সে বিষয়টিও দেখা হচ্ছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।এ সময় তিনি শিক্ষামন্ত্রী চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

শিক্ষামন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিরত সামনে। এখনই তাঁদের ব্যবসা করার সময়। তা ছাড়া গত দুই বছর করোনার কারণে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। সেটা বিবেচনায় নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষার মান উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে অনেক খারাপ তা কিন্তু নয়। এখানে শিক্ষার মান অনেক ভালো, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বুয়েটের উদাহরণ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বুয়েট র‌্যাঙ্কিংয়ে এক লাফে অনেক দূর চলে এসেছে। তা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুবই ভালো করছে। বেশ কটি বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গবেষণামূলক কাজ করছে। কতগুলো দিকে আরও বেশি নজর দিতে হবে। আমরা র‌্যাঙ্কিং নিয়ে আগে বেশি মনোযোগী ছিলাম না। এখন বিশ্ববিদ্যালয়গুলো মনোযোগী হচ্ছে। আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অনেক ভালো করবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ