1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিউ মার্কেটে সংঘর্ষে আহত নাহিদ মারা গেছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ১০:৪৫ pm

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মীদের সংঘর্ষে আহত নাহিদ (১৮) নামে এক তরুণ মারা গেছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নাহিদ নামে এক যুবক আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি ছিলেন। রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তিনি আরও বলেন, সারাদিন আমরা তার পরিচয় নিশ্চিত করতে পারিনি, পরে তার পরিচয় পাওয়া যায়। তিনি এলিফ্যান্ট রোডের একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। অফিসে যাওয়ার সময় সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষের ঘটনায় মোরসালিন (২৬) নামে গুরুতর আহত আরেক যুবক লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানান পরিদর্শক বাচ্চু মিয়া।

উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

এরপর মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষে জড়ান শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। মুখোমুখি অবস্থান নিয়ে তারা ইট-পাটকেল ছুড়তে থাকেন। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ