
বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেছে। ফলে বিজি-২০১ এর ফ্লাইটটি আকাশে উড়তে পারেনি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যেতে পারেনি। এতে ভোগান্তিতে পড়েন ওই ফ্লাইটের ২৬৫ যাত্রী। এর পর বিষয়টি জানাজানি হয়।
বিমানবন্দর সূত্র জানায়, রোববার সকালে বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল বিমানটি। উড্ডয়নের আগ মুহূর্তে বিমানের ইঞ্জিন ঠিকঠাক মতো কাজ করছিল না। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ধরা পড়ে উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগার বিষয়টি।
ভিন্নবার্তা/এমএসআই