
কায়িন রাজ্যের মিয়াওয়াদ্দিতে অন্তত ৬৫ রাখাইন মুসলিম ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যারা ১ মার্চ কোনো ভ্রমণ নথি ছাড়াই রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিল। তাদের মধ্যে ৩৮ জন মহিলা, ২৭ জন পুরুষ এবং ১০ জন শিশু রয়েছে বলে মিয়াওয়াদ্দি ওয়ার্ড-২ প্রশাসক জানিয়েছেন।
৩ মার্চ নারিনজারা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়াওয়াদ্দিতে পুলিশ ও অভিবাসন কর্মকর্তারা একটি বাড়িতে আশ্রয় নেওয়ায় তাদের গ্রেফতার করে
মিয়াওয়াদ্দি টাউনশিপ ইমিগ্রেশন কর্মকর্তা টিন সোয়ে অং বলেছেন, গ্রেফতারা বলেছে মালয়েশিয়ায় আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছেন। তারা অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিল। যেহেতু কেউ বার্মিজ ভাষায় কথা বলতে পারে না, তাই বাংলায় কথা বলার জন্য একজন অনুবাদক নিয়োগ করতে হয়েছিল।
আটককৃতরা উত্তর রাখাইন রাজ্যের সিটওয়ে, মংডু এবং বুথিডাং শহরের বাসিন্দা। তাদের অভিবাসন আইনের ৬৩ ধারার অধীনে বিচার করা হয়েছে এবং শাস্তির পরে তাদের রাখাইন রাজ্যে ফেরত পাঠানো হবে, যোগ করেছেন টিন সোয়ে অং।
রাখাইন রাজ্য থেকে স্থল ও সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার অপরাধে প্রতি বছর শত শত অনথিভুক্ত রাখাইন রাজ্যেও মুসমিকে গ্রেফতার করা হচ্ছে। সাজা শেষ হওয়ার পর তাদের সাধারণত ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
ভিন্নবার্তা/এমএসআই