1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২ ৭:২০ pm

অমর একুশে বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন বিকেল ৩টায় ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান গণমাধ্যেমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত শর্ত সাপেক্ষে করার প্রস্তাব দেয় বাংলা একাডেমি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির বইমেলা আয়োজক কমিটির এক সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এরপর এটি সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হয়।

বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ওইদিন তিনি বলেন, ‌স্বাস্থ্যবিধি মানা ও টিকা নেওয়ার শর্তে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এর আগে ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর কথা থাকলেও গত ১৬ জানুয়ারি তা দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়। ১৬ জানুয়ারি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানিয়ে বলেন, ‘করোনা পরিস্থিতির জন্য সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত দিয়েছেন।’

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ