1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবি সাবেক শিক্ষার্থীদের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ ৮:৫৪ pm

শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলি ও হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ চেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা।

সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাবির মিশুক-মনির চত্ত্বর, শহীদ মিনার, দোয়েল চত্ত্বর, বাংলা একাডেমি অতিক্রম করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবি জানান। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদকে আহ্বান জানিয়ে বলেন, মহামান্য আচার্য, অনশনরত ২৪ জন শিক্ষার্থীদের জীবন বাঁচান। উপাচার্য ফরিদ উদ্দিনকে অপসারণ করে সেখানে একজন যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দিন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ