1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ৮:২০ pm

নোয়াখালীর সুবর্ণচরে ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড সভাপতি ফরিদ সরদারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চান মিয়া (৩৫) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ সরদার (৪৫) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালা মিয়ার ছেলে ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

নিহতের ছেলে জাকের অভিযোগ করেন, সকালে তার বাবা বন্ধু চান মিয়াকে নিয়ে স্থানীয় বাংলাবাজারে ইরি ধান ক্রয় করতে যান। বাংলাবাজার থেকে তিনি মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে তিনি উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে পৌঁছলে সেখানে ওতপেতে থাকা মহিউদ্দিন চেয়ারম্যানের লোকজন বাবাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মাথায় কুপিয়ে এবং পায়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হত্যা করে। বাবা নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের ভোট করায় মহিউদ্দিন চেয়ারম্যানের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

পুলিশ জানায়, নিহত ফরিদ সরদার স্থানীয় বনদস্যু নোব্বা চোরা হত্যা মামলার আসামি। পিতৃহত্যার প্রতিশোধ নিতেই মৃত নোব্বা চোরার তৃতীয় সংসারের ছেলে সোহাগ, আকবরসহ ১০-১৫ জন ফরিদকে মোটরসাইকেল থেকে নামিয়ে মাথায় কুপিয়ে এবং লোহার রড দিয়ে পায়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়।

অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউপি নির্বাচন ও পূর্বশক্রতার জের ধরে ফরিদ সরদারের প্রতিপক্ষ নোব্বা চোরার ছেলেরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুপুর ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ