1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৫০ কেজি গাঁজাসহ আনসার কমান্ডার গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১ ৬:৫৭ pm

৫০ কেজি গাঁজা ও গাঁজা বহনে ব্যবহৃত ১টি কারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের গোপাল বাজার টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে জুয়েল মিয়া (৩২) নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় নিয়োজিত আনসার টিমের পিসি। তার বাড়ি শায়েস্তাগঞ্জের নূরপুরে। অন্য দুই মাদক ব্যবসায়ী হলেন-বাহুবলের দৌলতপুরের মো. আব্দুল্লাহ (৩৪) ও চুনারুঘাটের ফনারগাঁও গ্রামের কামাল মিয়া (৩০)।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে র‌্যাব-৯ বাদী হয়ে বুধবার নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, যে তিন মাদক ব্যবসায়ীকে র‌্যাব গ্রেফতার করেছে তাদের মধ্যে জুয়েল মিয়া নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপওায় নিয়োজিত আনসার টিমের কমান্ডার।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ