
করোনা প্রতিরোধে ভারত এখন রপ্তানির চেয়ে টিকাকরণ কর্মসূচীতেই জোর দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।
বৃহস্পতিবার (২৪ জুন) দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
একজন সাংবাদিকের প্রশ্নোত্তরে অরিন্দম বাগচী বলেন, ভারতের টিকা রপ্তানি নীতি খুবই স্পষ্ট। বিদেশে ভারত টিকা পাঠাতে পারব কিনা সেটা মূলত তা দুইটা বিষয়ের ওপর নির্ভর করছে। প্রথমত কী পরিমাণ টিকা আমরা পাচ্ছি, আর দ্বিতীয়ত দেশের অভ্যন্তরে টিকা দান কর্মসূচীতে আমাদের কত টিকার প্রয়োজন হচ্ছে।
উল্লেখ্য, ভারতের কয়েকটি গণমাধ্যমে খবর বেরিয়েছে, জুলাই- আগস্ট মাসে প্রতিবেশী দেশগুলোতে টিকা রপ্তানি করতে পারে মোদী সরকার। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীর কাছে এমন প্রশ্ন রাখা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ