1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১ ৮:১৮ pm

নিজ নির্বাচনী এলাকা দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভায় সাধারণ মানুষের মতো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেই সোমবার নৌ ভোট দিয়েছেন পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

দীর্ঘ ১০ বছর পর সোমবার অনুষ্ঠিত হয় দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

সকাল ৯টায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ভোট দিতে যান তার নির্বাচন কেন্দ্র ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ সময় সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়েই ভোট দেয়ার জন্য অপেক্ষা করেন তিনি। দীর্ঘক্ষণ লাইনে থাকার পর ইভিএম-এর মাধ্যমে ভোট প্রদান করেন তিনি।

ভোট দেয়ার পর নৌ প্রতিমন্ত্রী বলেন, সেতাবগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা হয়েছেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। আওয়ামী লীগ সরকারের আমলেই ১৯৯৬ সালে এই পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়েছে এবং গত ১২ বছরে শেখ হাসিনার আমলে সেতাবগঞ্জ পৌরসভার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তিনি আশা প্রকাশ করে এই অভূতপূর্ব উন্নয়নের সঙ্গে অবশ্যই পৌরবাসী থাকবে এবং আবারও আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করবে।

সেতাবগঞ্জ পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ২১ হাজার ৩৫৮ জন ভোটারের জন্য স্থাপন করা হয় ১০টি ভোটকেন্দ্র। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য নেয়া হয় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ২০১১ সালে অনুষ্ঠিত হয় এই পৌরসভার নির্বাচন। এরপর সীমানা জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়নি ভোটগ্রহণ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ