
১৯ জুন শনিবার ছিল প্রিন্সেস ইশরাত তুলি’র 8th grade graduation ceremony. মিডল স্কুল শেষ। 9th grade এবং হাইস্কুলে এ পদার্পন। নিউ ইয়র্কের এ্যাস্টোরিয়ার IS-141 The Steinway স্কুলে গ্রাজুয়েশন উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে। আউটস্টান্ডিং একাডেমিক এ্যাচিভমেন্ট ক্যাটাগরিতে ইশরাত তুলি পেয়েছে ”প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড”।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত এ্যাওয়ার্ড সার্টিফিকেটটি তার হাতে তুলে দেন স্কুলের প্রিন্সিপ্যাল মিজ ভ্যানেসা উইলিয়াম। এর আগেও প্রতিটি ক্লাসে একাধিক এ্যাওয়ার্ড পেয়েছে অদম্য মেধাবী তুলি।
উল্লেখ, প্রিন্সেস ইশরাত তুলি সাংবাদিক তুহিন সানজিদ এর কন্যা। তুহিন সানজিদ বাংলাদেশের একজন অতি পরিচিত সাংবাদিক। দৈনিক মানবজমিন, ভোরের ডাক সহ একাধিক পত্রিকার সিনিয়র রিপোর্টার ও প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। প্রায় এক যুগ ধরে তিনি যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন। ভবিষ্যতে মেয়ে যেনো আরও সাফল্য বয়ে আনতে পারেন, সেজন্য দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস