1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১ ১:৫৯ pm

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন্স ইমরান আহমেদকে ৫৪ ধারায় আটক করেছে বংশাল থানা পুলিশ।

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া বলেন, ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে বিপুল অঙ্কের টাকা তাদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন বলে রাতে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ইমরান ও রিফাত নামে ২ জনকে আটক করা হয়।

তিনি বলেন, এ বিষয়ে এখনও মামলা হয়নি। মামলা হলে এটি দুদকে চলে যাবে। পুরো বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।

বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পেরে রাতেই ওই ২ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বংশাল থানার ডিউটি অফিসার মাসুম বিল্লাহ।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ