1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
রাজধানীর ৮৭ ফুট ওভারব্রিজ

কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত ফুট ওভারব্রিজ কাজে লাগছে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১ ৭:৩২ pm

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ের পাশে রয়েছে একটি ফুট ওভারব্রিজ। প্রায় কোটি টাকা ব্যায় দুই বছর আগে এ ফুট ওভারব্রিজটি স্থাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রাস্তাপারাপের জন্য এ ফুট ওভারব্রিজটি স্থাপন করা হলেও কোন পথচারীকে ফুট ওভারব্রিজটি ব্যবহার করতে দেখা যায়নি। এভাবে রাজধানীর বিভিন্ন স্থানে ৮৭ টি ফুট ওভারব্রিজ স্থাপন করা হয়েছে। যা তেমন একটা কাজে আসছে না। মূলত ফুট ওভারব্রিজ পথচারীবান্ধব এবং সুবিধাজনক স্থানে না হওয়ায় এগুলো ব্যবহারে আগ্রহী দেখাচ্ছে না নগরবাসী।

অভিযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় স্থানে ফুট ওভারব্রিজ না থাকলেও অপ্রয়োজনীয় স্থানে রয়েছে অধিকাংশ ফুট ওভারব্রিজ। যারফলে এসব ফুট ওভারব্রিজ এড়িয়ে চলছে নগরবাসী। আর নির্দিষ্ট কোন নিয়ম কানুন না থাকায় দুই একজন ছাড়া এসব ফুট ওভারব্রিজ ব্যবহার করছে না। খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ ফুটওভারব্রিজ নির্মাণ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।

এছাড়া, কয়েকটি ফুট ওভারব্রিজ স্থাপন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তবে এসব দেখবালের দায়িত্বে রয়েছে দুই সিটি। আর এসব ফুটওভারব্রিজ যে কারণে স্থাপন করা হয়েছে তার কোন প্রতিফলন হয়নি। ফলে কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত ফুট ওভারব্রিজ কোন কাজে লাগছে না। জানা গেছে, নগরীতে রাস্তা পারাপারে ৮৭ টি ফুট ওভারব্রিজ থাকলেও পরিবেশবান্ধব ও সুবিধাজনক স্থানে না হওয়ায় এগুলো ব্যবহারে করতে চাচ্ছে না পথচারীরা। যে কারণে জনদুর্ভোগের পাশাপাশি হরহামেশাই বাড়ছে দুর্ঘটনা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ৪৭ শতাংশ মানুষ পায়ে চলাচল করছে।

কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সমীক্ষা ছাড়া যেখানে সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করায় পথচারিরা এসব ব্যবহার করতে পারছে না। অথচ পল্টন মোড়, গুলিস্তান মোড, রামপুরা বাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় স্থানে ফুট ওভারব্রিজ নেই। মূলত এসব ফুট ওভারব্রিজ স্থাপনের আগে নগর বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের সাথে পরামর্শ না করায় আজ এসব বিফলে যাচ্ছে।

সরেজমিনে নগরীর ফুট ওভারব্রিজ ঘুরে দেখা গেছে, কোথাও স্বাভাবিক ব্যস্ততা, কোথাও সারাদিনে লোক খুঁজে পাওয়াই কঠিন, আবার কোথাও হকারের দৌরাত্ম রয়েছে। ব্যস্ততম অনেক জায়গাতেই ফুটওভারব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই ছুটছে মানুষ। আবার সিঁড়ির উচ্চতা বেশি হওয়ায় ফুটওভারব্রিজ ব্যবহার করতে অসুবিধায় পড়ছেন বয়স্ক ও রোগীরা। যেখানে সেখানে ফুট ওভারব্রিজ করার কারণে সিটি কর্পোরেশনকেই দুষছেন নগর পরিকল্পনাবিদরা। আর নিজেদের সীমাবদ্ধতার কথাও মেনে নিয়েছে দুই সিটি।

এছাড়া আরো দেখা গেছে, ফুটওভার ব্রিজ ঢেকে আছে ব্যানার-পোস্টারে। ফুটওভার ব্রিজের নিচে ময়লার স্তুপ। সিঁড়িতে ধুলার স্তর জমে আছে। ফুটওভার ব্রিজের ওপরে পলিথিন, বাদামের খোসা, পানির বোতল ছড়ানো-ছিটানো। প্রস্রাবের দুর্গন্ধে নাক চেপে পার হচ্ছেন মানুষ। আবার কিছু কিছু ফুটওভার ব্রিজ রাতের অন্ধকারে চলে অসামাজিক কার্যকলাপ। চলে ছিনতাইয়ের ঘটনাও। এ বিষয়ে আইন শৃঙ্খলাবাহীনী তেমন একটা কর্ণপাত করছে না বলেও অভিযোগ রয়েছে। এদিকে, রাজধানীর ব্যস্ততম যেসব স্থানে ফুটওভার ব্রিজ ব্যবহারের বিকল্প নেই উন্নয়ন কাজ করতে গিয়ে সরিয়ে ফেলা হয়েছে সেসব ফুটওভার ব্রিজ। ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে কারওয়ান বাজার রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক। মেট্রোরেলের কাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আন্ডারপাস এবং সরিয়ে ফেলা হয়েছে ফুটওভার ব্রিজ। গোলচত্বরে চারদিক থেকে ছুটে আসা গাড়ির সামনে দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে মানুষ। একই অবস্থা উত্তর বাড্ডা থেকে রামপুরা পর্যন্ত সড়কে। এই সড়কের লিংক রোড এলাকায় তিন দিক থেকে আসা গাড়ির মধ্যে দৌড়ে পার হতে দেখা যায় লোকজনকে। একই অবস্থা মেরুল বাড্ডাসহ গুরুত্বপূর্ণ এলাকাতেও। নগরবিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, রাস্তা পার হতে জেব্রাক্রসিং সবচেয়ে স্মার্ট পদ্ধতি। কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনায় জেব্রাক্রসিং ব্যবহার না করে পুটওভার ব্রিজ তৈরি করা হয়। কিন্তু এগুলো পরিকল্পনা ছাড়াই করা হয়েিেছ। যার ফলে বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী নারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। আবার অনেক ফুটওভার ব্রিজ নোংরা ও অরক্ষিত।

নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, এসব ফুট ওভারব্রিজ নির্মাণে পরিকল্পনাবিদদের সংশ্লিষ্ট না থাকায় আজ এসব বিফলে যাচ্ছে। ফুট ওভারব্রিজ করার আগে সমীক্ষা ও কোথায় করলে এটা ব্যবহার হবে। এর পরিকল্পনা করে নিলে এসব ফুটওভার ব্রিজ বিফলে যেতনা। এরজন্য সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এর দায় নিতে হবে।

ডিএসসিসির প্রধান পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, সব বিষয়গুলো নিয়ে ভাবা হচ্ছে এবং আমাদের টেস্ট প্রজেক্টের আওতায় যে ফুট ওভারব্রিজ রয়েছে সেগুলো নতুন ভাবে সংস্কার করা হচ্ছে। আশা করি এরপর নগরবাসী এসব ফুট ওভারব্রিজ ব্যবহার করবে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে আরো কয়েকটি ফুট ওভারব্রিজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ