1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যশোরে আরো লকডাউন বাড়লো ৭ দিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ১০:৪৮ pm

যশোরে করোনা সংক্রমণের হার না কমায় আরো সাত দিন বাড়ানো হয়েছে ‘লকডাউন’। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ শতাংশ। এদিন একজন করোনা রোগী ও করোনা উপসর্গ নিয়ে আরো তিনজন মারা গেছেন। এরা সবাই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।

করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বাংলানিউজকে বলেন, করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় চলমান ‘লকডাউন’ আরো সাত দিন বাড়ানো হয়েছে।

হু হু করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৯ জুন ভোর থেকে যশোর ও অভয়নগরের নওয়াপাড়া পৌরশহরে এক সপ্তাহের জন্য দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধসহ ‘লকডাউন’ ঘোষণা করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ