1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকায় বাসের ধাক্কায় যাত্রীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১ ১০:৩৮ pm

রাজধানীর মালিবাগ পদ্মা সিনেমা হল সংলগ্ন রাস্তায় জানালার গ্লাস গলায় পরে মেহেদী হাসান রানা (২৫) নামে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুন) রাত পোনে ৮টার দিকে মালিবাগ পদ্মা সিনেমা হল সংলগ্ন রাস্তায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

হাতিরঝিল থানার ওসি (অপারেশন) মোহাম্মদ গোলাম আজম জানান, মালিবাগে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে তুরাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে তুরাগ পরিবহনের বাসে জানালার পাশে বসে থাকা মেহেদির গলায় জানালার কাঁচ ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি জানান, নিহতের বাড়ি খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলায়। বাবার নাম আনিছুর রহমান। ঘটনার পর দুটি বাসকে জব্দ করা হলেও চালক দু’জনকে পাওয়া যায়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ