1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে: জয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১ ২:৩৯ pm

ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। এ ঘটনায় শোবিজ তারকারা নিজ নিজ অবস্থান থেকে জানাচ্ছেন প্রতিবাদ। ফেসবুকে পোস্টে চাইছেন সুষ্ঠু বিচার।

পরীমণির সঙ্গে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে তিনি লিখেছেন, ‘পরীমণির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয়–জগতের একজন সদস্য হিসেবে।’

এই শতকে এসেও কেনো মেয়েদের এমন লাঞ্চনা দেখতে হবে প্রশ্ন তুলে জয়া বলেন, একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে–ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো?

পরীমণির সঙ্গে যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত চেয়ে বিচার চান জয়া আহসান। তিনি বলেন, এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপণার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে—তা সে যে–ই হোক—তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।’

এদিকে ফেসবুক পোস্টে ও সংবাদ সম্মেলন করে ধর্ষণ এবং হত্যাচেষ্টার অভিযোগ আনার একদিন পর এ ঘটনায় মামলা করেছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার সকালে সাভার মডেল থানায় তিনি এই মামলা করেন। সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে নাসির উদ্দিন মাহমুদ নামের ব্যবসায়ীকে। তিনি উত্তরা বোট ক্লাবের সদস্য। এতে আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ