1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতে ২৪ ঘণ্টায় ২৭৭১ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৩১৪৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ১২:১৪ pm

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ২৭৭১ জন মারা গেছেন। আর এ সময় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ২৭৭১ জন মারা গেছেন। আর এ সময় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন।

এর আগে ২৬ এপ্রিল দেশটিতে একদিনে সর্বোচ্চ ২৮১২ জনের মৃত্যু হয়। ২৫ এপ্রিল ২৭৬৭ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জনে।

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন ৩ লাখের বেশি আক্রান্ত হচ্ছেন।

এদিকে, অক্সিজেন ও সুরক্ষা সামগ্রীর ঘাটতি মোকাবিলায় হাসপাতালগুলো হিমসিম খাচ্ছে। দেশটির চিকিত্সা অবকাঠামোতে মহামারির চাপ দেখা দিয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ