1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ৩:৪৫ pm

নেত্রকোণা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়ি-ঘরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নেত্রকোণায় দুই দফা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা উদীচী ও জেলা হিন্দু ছাত্র পরিষদ পৃথকভাবে এই কর্মসুচি পালন করে।

সকাল ১১টার দিকে জেলা উদীচীর মানববন্ধনে বিভিন্ন সংগঠন সংহতি জানিয়ে প্রতিবাদী মানববন্ধনে অংশ নেয়।

এ সময় মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ অন্যরা।

এর আগে একইস্থানে জেলা হিন্দু ছাত্র পরিষদের মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি অনুজ খান রাজ, প্রধান সমন্বয়কারী আকাশ সরকারসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা এধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সাম্প্রদায়িক হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিতের জন্যে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ