1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
বাড়ছে গরম

দেশের দুই বিভাগে বৃষ্টির আভাস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ৪:০২ am

মাঝখানে কয়েকদিন দমকা হওয়া এবং ঝড়-বৃষ্টির পর আবারও গরম বাড়ছে। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ফলে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার রাতে এক পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী দুদিন তেমন পরিবর্তন নেই। বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা আরও বাড়বে। তবে দেশে দুটি বিভাগে হালকা বৃষ্টিপাতের আভাস রয়েছে।

এই অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকবে। তবে রংপুর ও সিলেট বিভাগের দুএক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া ভোর থেকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়বে। কোথাও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় নদীবন্দরগুলোতে সতর্কতা দেখাতে হবে না বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

মঙ্গলবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ